রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, মোঃ ইসলাইল তালুকদার রাহী, মোঃ আসাদ উল্লাহ, বাবুল দেব, মোঃ আমিনুর রহমান, ফাতেমা খাতুন, শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, সুমন চন্দ্র দাশ, মাওঃ আঃ আউয়াল, পৌর ছাত্রলীগের সভাপতি সুব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাসান মিয়া তালুকদার প্রমুখ।
সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে ১২ ও মাধ্যমিক পর্যায়ে ১২ জনসহ ২৪ জন শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও স্বস্ব উপসনালয়ের সময়সূচি অনুযায়ী ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com