সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরের খড়কী মাদ্রাসার মুহ্তামিম মাওলানা হারুনুর রশিদ আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার খড়কী জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মুহ্তামিম (বড় হুজুর) আলহাজ¦ হযরত মাওলানা হারুনুর রশিদ (৮২) আর নেই। গতাকল বুধবার ভোররাতে তিনি ঢাকা’র একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি দীর্ঘ ৬৫ বছর ধরে ওই মাদ্রাসার মুহ্ তামিম’র দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি, ২ ছেলে, ৮ মেয়েসহ হাজার হাজার ভক্তবৃন্দ রেখে গেছেন। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ যোহর ব্রাহ্মনবাড়ীয়ার সরাইল উপজেলার আখি তারা গ্রামের মাদ্রাসা মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উনার মৃত্যুতে মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর উলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা মুফতি ওয়াজেদ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি গভীর শোক প্রকাশ করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com