বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় জবানবন্দি গ্রহণ ॥ পুলিশ সদস্যের জামিন চায়নি কেউ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় নির্যাতিতার জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। তবে ওই আলোচিত পুলিশ সদস্য শিবলু মিয়ার পক্ষে কেউ জামিনের আবেদন করেনি। গতকাল সোমবার দুপুরে চুনারুঘাট থানার তদন্ত ওসি এবং মামলার কর্মকর্তা গোলাম মোস্তফা কলেজ ছাত্রীকে আদালতে নিয়ে এলে তার জবানবন্দি গ্রহণ করে নিজ জিম্মায় দেয়া হয়। এদিকে গতকাল কোর্ট চলাকালীন সময়ে তার পক্ষে কোনো আইনজীবি জামিনের আবেদন করেননি।
জানা গেছে, সিলেট পুলিশ লাইনে কর্মরত থাকাবস্থায় উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়েই পুলিশ সদস্য শিমুলকে গ্রেফতার করে নিয়ে এসে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। এ কারণেই তাকে বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হবে বলে জানিয়েছেন পুলিশের একজন কর্মকর্তা। গত শুক্রবার বিকাল ৩টায় চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের এইচএসসির ছাত্রী (২০) জানায়, একই গ্রামের মৃত রমিজ উল্লার পুত্র সিলেট পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল শিবলু মিয়া (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর ধরে বিয়ের প্রলোভন দিয়ে তাকে সিলেট, শ্রীমঙ্গল, চুনারুঘাটসহ বিভিন্ন আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সে অন্তস্বত্তা হয়ে পড়লে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবে বলে চুনারুঘাটের একটি হাসপাতালে তার গর্ভপাত ঘটায়। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি সিলেটের হোটেলে তাকে পুনরায় ধর্ষণ করে সটকে পড়ে।
এ বিষয়ে ওই কলেজ ছাত্রী জানায়, শিবলুর বিরুদ্ধে মামলা করে। শনিবার ডাক্তারী পরীক্ষা শেষে ওই কলেজ ছাত্রীকে ছাড়পত্র দেয়া হয়। পরে সে চুনারুঘাট থানায় মামলা করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com