বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ ১৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ বুরো চীফ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সাকুয়া মুড়ারপাঠলী গ্রামে ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, উপজেলার করগাও ইউনিয়নের সাকুয়া গ্রামের আকলুছ মিয়ার মেয়েকে বিবাহ দেন একই গ্রামের ফুল মিয়ার ছেলে স্বপন মিয়ার কাছে। বিভিন্ন বিষয়াদি নিয়ে আকলুছ ও তাজুল ইসলাম গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে।
গতকাল বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র পিকল, টেটা সহ লাটিসুটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত ফুল মিয়ার ছেলে ইসরাইল মিয়া (৩৫), তার সহোদর সুমন মিয়া (৩২), দেলোয়ার মিয়া (২৪), মতিন মিয়া (১৯), নাজিম উদ্দীনের ছেলে এখলাছ মিয়া (৩১), আছদ্দর মিয়ার ছেলে আতিক (১৮), আমীর মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৩), আব্দুল আলীর ছেলে কমরু মিয়া (১৭), আকলুছ মিয়ার ছেলে মুজিবুর রহমান রাব্বী (১৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com