বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে অভিযান ॥ ৬ দোকানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ॥ গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আরিফুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলার নতুন বাজার ও কালিকাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। নতুন বাজার এলাকায় ৪টি দোকানে অবৈধভাবে স্পিরিট বিক্রি করায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কালিকাপুরের সেলিম মিয়ার বাড়ী তল্লাশী করে ২ কেজি গাজা উদ্ধার করা হয়। তবে বাড়িকে কাউকে পাওয়া যায়নি।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বানিয়াচং নতুনবাজারের সালামা ও মেঘনা বেকারীকে জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকারক রং, অ্যামোনিয়া ও পোড়া তেল, লেবেল বিহীন পণ্য বাজারজাত করার অপরাধে এবং অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন করার দায়ে প্রতিটি বেকারীকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে বানিয়াচং থানার এস.আই জনাব মধুসুদন রায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জের পরিদর্শক মোঃ নজিব আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com