বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তানগর তেমুনিয়ায় আবারও অবৈধ স্থাপনা ॥ যানজট সৃষ্টি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাস্তার ওপরে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় দোকানপাট উচ্ছেদ হচ্ছে না। একটি প্রভাবশালী মহল তেমুনিয়ার পূর্বদিকে পইল সড়কের প্রবেশ মুখের দুই পাশে স্থাপনা বসিয়ে প্রতিদিন এসব দোকান থেকে চাঁদা আদায় করছেন।
সম্প্রতি জেলা প্রশাসন ওই স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কিছুদিন ধরে দুই পাশে ত্রিপাল ও টিনের ছাপ্টা তৈরি করে ফল, তরিতরকারি ও চায়ের দোকান বসিয়ে তাদের কাছ থেকে উল্লেখিত হারে টাকা উত্তোলন করা হচ্ছে। আবার এসব স্থাপনার কোনটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগও রয়েছে। যার ফলে সরকার হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি প্রবেশ মুখে যানজট সৃষ্টি হয়।
কয়েকজন ব্যবসায়ী জানান, ওই এলাকার প্রভাবশালীরা দুই পাশের জায়গা দখল করে স্থাপনা তৈরি করেছে। তাদের কাছ থেকে প্রতিদিন দোকান প্রতি টাকা নেয়া হচ্ছে। টাকা না দিলে তাদেরকে সাথে সাথেই উচ্ছেদ করে নতুন দোকানদারকে দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com