বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার আব্দুল হেকিম মাকের্টে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই মার্কেটের উপরের ছালের টিন কেটে চোরের দল পুজা এন্ড ধ্রুতি ফ্যাশন ও ইউপি মেম্বার নুরুল হকের মালিকানাধীন দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, শহরের আব্দুল হেকিম মাকের্টের পিছনের দিকে একদল চোর প্রবেশ করে উপরের ছালের টিন কেটে ভিতরে ঢুকে পুজা এন্ড ধ্রুতি ফ্যাশন থেকে নগদ ২৭ হাজার টাকাসহ প্রায় ৬০/৭০ টাকার মালামাল এবং একই মাকের্টের ইউপি মেম্বার নুরুল হকের দোকানে ঢুকে প্রায় ২০/৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। শহরের এমন দুঃসাহসিক চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। ধারনা করা হচ্ছে, জানাশুনার মধ্যেই কোন না কোন সংঘবদ্ধ চোরের দল এই চুরি সংঘটিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com