বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আউশকান্দি ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ ॥ ৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩ জন

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত, ঐতিহ্যবাহী আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত ৩য় দ্বি-বার্ষিক নির্বাচন আজ ৫ ফেব্রুয়ারী রবিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে বাজারের অলি-গলি ও ঢাকা-সিলেট মহাসড়কের আন্ত:জেলা বাস স্ট্যান্ডের গুরুত্বপূর্ণ স্থান। সমিতির সূত্র জানায়, সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটার রয়েছেন ৩৩৭ জন। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৭ জন প্রার্থী। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী শেখ নোমান আহমদ, প্রচার সম্পাদক রাজু আহমদ ও দপ্তর সম্পাদক সুব্রত পাল।
এছাড়া সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সভাপতি মুরশেদ আহমদ হারিকেন (প্রতীক), নুরুল হক ছাতা, সহ-সভাপতি পদে আঃ গফ্ফার চৌধুরী বেলাল চেয়ার (প্রতীক), দুরুদ মিয়া টেলিফোন (প্রতীক), সাধারণ সম্পাদক পদে মোঃ রুহেল আহমদ হরিন (প্রতীক), সাইদুর রহমান চাকা (প্রতীক), সাংগঠনিক সম্পাদক পদে আরশ আলী জাহাজ (প্রতীক), সাইফুর রহমান মাছ (প্রতীক), ক্যাশিয়ার আবুল কাশেম মাইক (প্রতীক), মোশাররফ চৌধুরী আম (প্রতীক) ও সদস্য পদে লড়ছেন ৪ জন কামরুল ইসলাম চৌধুরী ফুটবল (প্রতীক), রিবু আহমেদ ঘোড়া (প্রতীক), রিপন দেব ইমন কবুতর (প্রতীক) ও সৌরভ আহমেদ কলস মার্কা (প্রতীক)। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে প্রধান নির্বাচন কমিশন হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল হামিদ নিকছন, সহকারী নির্বাচন কমিশন পদে দায়িত্ব পালন করছেন, মোঃ দুধু মিয়া চৌধুরী, মোঃ কনর মিয়া, আব্দুর রকিব ও আব্দুল জব্বার। কে হাসবে বিজয়ের হাসি এনিয়ে চলছে বাজারের হোটেল রেস্তোরায় সহ ব্যবসায়ীদের মধ্যে চুল-ছেঁড়া বিশ্লেষণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com