বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম ॥ জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জে সিন্ডিকেটের মাধ্যমে এলপি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে একটি চক্র। এ নিয়ে সংবাদ হলে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় জহুর আলী মার্কেট ও ড্রাইভার বাজার এলাকায় সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রির অভিযোগে মেসার্স রসময় চন্দ্র দাসকে ৩ হাজার টাকা ও সৈয়দ আলী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিপ্লব স্টোর ও মতিন এন্টার প্রাইজকে গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, কিছুদিন ধরে একটি চক্র সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখছে। এমন অবস্থা শুধু শায়েস্তাগঞ্জই নয়, হবিগঞ্জ শহরসহ পুরো জেলা জুড়েই। এ বিষয়ে ভোক্তা অধিকারসহ বাজার মনিটরিং কমিটিকে আরও নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে অভিযানকালে ভোক্তা অধিকারকে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com