সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় যুবক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রাক্টরের চাপায় হান্নান মিয়া (২৫) নামে পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ, জগতপুর, সুদিয়াখলাসহ বিভিন্ন এলাকায় দিনে রাতে দানবরূপি মাটিবোঝাই ট্রাক্টর চলাচল করছে। এতে রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের ব্যাঘাত ঘটছে। পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নিহত হান্নান মিয়া সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিস ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল বলেন, ঘাতক ট্রাক্টরকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। তবে এলাকাবাসী জানিয়েছেন, প্রশাসন যদি এর ব্যবস্থা না করে তবে কঠিন কর্মসূচি দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com