সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় মুজ্জাকির আহমেদ নামে ব্যক্তিকে মোবাইল কোটে এক লক্ষ টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার মোবাইল কোট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার। জানাযায় শীত মৌসম এলে এক শ্রেনির মানুষ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ব্যবসা ও ইটভাটায় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন। তারা মাটি মজুত করে রাখেন। এর ধারাবাহিকতা উপজেলার ৮নং সদর ইউনিয়নের হালিতলা এলাকায় অবৈধভাবে চলে মাটি কাটার উৎসব। টিকাদার শেখ মোঃ শফিকুজ্জামান শিপন অভিযোগ করে বলেন সালামতপুর টু চৌশতপুর রাস্তার কাজের নিমাধীন চলাকালে অনেক ক্ষতি হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার। মোবাইল কোট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময় তিনি বালুমহালও মাটি ব্যবস্থাপনা আইন ২১০ এর সংলিষ্ট ধারায় এক জনকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করবে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com