বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে বৃদ্ধ খুন

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে লালা মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জিরুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি জিরুন্ডা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
মৃতের স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় লাল মিয়াকে ছৈ ঘরের ভিতর পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করে। পরে লাখাই থানায় সংবাদ দিলে একদল পুলিশ রাত দেড়টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পৌছে মৃতের সুরতহাল তৈরী করেন। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) মৃত লাল মিয়াকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ব্যাপারে লাখাই থানার ওসি তদন্ত চম্পক দামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনয় কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com