মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে জাপান হাসপাতালের মালিককে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এনেস্তেসিওলজিস্টের অনুপস্থিতিতে সিজারিয়ান অপারেশন করাসহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার দি জাপান বাংলাদেশ হাসপাতালের মালিক আরিফুল ইসলাম আরিফ (৪০) কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কোর্ট স্টেশন এলাকার মায়ের হাসি ডায়াগনষ্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হুসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ভ্রাম্যমান আদালত দেখতে পান দি জাপান হাসপাতালে এনেস্তেসিওলজিস্ট, নার্স ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। এনেস্তেসিওলজিস্ট ছাড়াই এখানে সিজারিয়ান অপারেশন হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সিজারিয়ান অপারেশনকারী চিকিৎসক ডা. উম্মে কাসপিয়া সটকে পড়েন। পরে হাসপাতালটির মালিক আরিফুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকসহ একদল সদর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। এদিকে ওই এলাকার বেশ কয়েকটি ক্লিনিকেও অভিযান চালান। এ সময় মায়ের হাসি ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে শেষবারের মতো সতর্ক করা হয়। সিভিল সার্জন জানান, দি জাপান-বাংলাদেশ হাসপাতালে বৈধ কাগজপত্র নেই। অপারেশনের পরপরই সেখানে গিয়ে চিকিৎসক ও এনেস্তেসিওলজিস্টকে পাওয়া যায়নি। এ ছাড়া যে রোগীটিকে সিজারিয়ান অপারেশন করা হয়েছে, তাকে সেখান থেকে এনে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক। অভিভাবকরা অভিযোগ দিলে তারা তদন্তে নামেন। এরকম আরও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com