বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কৃষক শুকুর মিয়া হত্যা মামলায় দুই আসামীর আদালতে স্বীকারোক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে চাঞ্চল্যকর কৃষক শুকুর মিয়া হত্যা মামলার আরও দুই আসামিকে আটক করেছে পুলিশ। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। তারা হল, ওই গ্রামের ইছব উল্লার পুত্র বাবুল মিয়া (৩০), মৃত ছমন আলীর পুত্র তালাব আলী (৫৫)।
গত মঙ্গলবার ভোরে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএমসহ একদল পুলিশ কুমিল্লা দাউদকান্দি ও নারায়ণগঞ্জ ফতুল্লায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করেন। মঙ্গলবার বিকালে তাদেরকে হবিগঞ্জে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে নেয়া হলে তারা দুইজন হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দেয়। পরে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এসআই মমিনুল ইসলাম জানান, গত ১৭ আগষ্ট তুচ্চ ঘটনা নিয়ে সফর আলীর নেতৃত্বে ১১/১২ জন লোক কৃষক শুকুর মিয়াকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় তার কন্যা সীমা আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ইতোমধ্যে আরও ৫/৬ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকীদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com