বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-১ আসনে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসকদের দাবি

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বিএমএ ও স্বাচিপ এর সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী পূর্ণরায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। স্বাচিপ জেলা সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ দেবপদ রায়, ডাঃ মিন্ঠুন রায় প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন-জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সর্বোচ্চ উন্নয়ন করেছেন। তিনি চিকিৎসকদের সকল ধরণের সুযোগ-সুবিধা দিয়েছেন। চিকিৎসকদের সঠিক ভাবে রোগীদের সেবা করতে হবে। তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা আমাকে সংবর্ধনা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাঃ মুশফিক হুসেন চৌধুরী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের একজন পরিক্ষিত কর্মী। তাকে আগামী সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য চিকিৎসক সমাজের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়। চিকিৎসক সমাজ ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com