রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমির চাঁন কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আবুল কাশেমের পারিবারিক উদ্যোগে মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৫ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গাবদেব গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক, হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আবুল কাশেমের পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ইমান আলী মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুল’এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ বলেছেন বাহুবল-নবীগঞ্জ এলাকায় ইতিমধ্যে দুটি টেকনিক্যাল স্কুল এবং একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন নতুন উদ্যোগ নেয়া ‘ইমান আলী মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুল’এর উন্নয়নের ব্যাপারে আমার সব ধরনের সহযোগিতা থাকবে।’
তিনি শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গাবদেব গ্রামে ইমান আলী মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিবারের প্রতিনিধি আবুল কাশেম বলেন ‘এলাকার শিক্ষার্থীরা যাতে কারিগরী শিক্ষায় উন্নত হতে পারে এবং আমাদের ভবিষ্যত প্রজন্ম যাতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার সাথে তাদের সেতুবন্ধন বজায় রাখতে পারে সেই লক্ষ্য নিয়েই আমাদের পরিবারের পক্ষ হতে এই উদ্যোগ নেয়া হয়েছে।’
আমির চান কমপ্লেক্সের স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিবিআই ওসি মুক্তাদির হোসেন, আশরাফ জাহান কমপ্লেক্সের স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন, বীর প্রতীক নুর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল ইসলাম সোহেল, প্রবাসী আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ ইউ জামান রশিদ, সমাজকর্মী তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজারুল ইসলাম, আবুল হাসান, শিক আজাদুর রহমান ও সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, গাবদেব গ্রামের ১২৫ শতক জায়গায় ইমান আলী মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুল পাচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় এক মোনাজাতে আমন্ত্রিত অতিথির শরীক হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com