রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাটে উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন-প্রতিমন্ত্রী মাহবুব আলী

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় একাধিক উন্নয়নমুলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। গতকাল শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলায় সরকারের সাফল্যের অংশ হিসেবে দিনব্যাপী চুনারুঘাটে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপনসহ দলীয় আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে পথসভায় অংশ গ্রহন করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, চনারুঘাট থানার ওসি আলী আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনিক কর্মকর্তাগণ।
আগামী শনিবার উপজেলা আওয়ামী লীগসহ দলীয় নেতৃবৃন্দের মতবিনিময় শেষে ঢাকা মিন্টুরোডস্থ বাস ভবনে অবস্থান করবেন বলে জানান একান্ত সচিব আব্দুল জলিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com