সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ কারাগারে কারারক্ষির পিটুনীতে এক বন্দি আহত

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে লাল মিয়া (৩৫) নামের এক আসামিকে পিটিয়ে আহত করা হয়েছে বলে কারারক্ষির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে কারান্তরীন মকসুদ আলীর পুত্র লাল মিয়াকে কারারক্ষি বেধড়ক পিটিয়ে আহত করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ১৪ জানুয়ারি বিকালে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার হাত ও পা ভেঙ্গে গেছে বলে তাদের পারিবারিক সূত্র দাবী করছে।
এ বিষয়ে জেল সুপার জানান, কারারক্ষির হাতে আহত হওয়ার বিষয়টি সঠিক নয়। বন্দিরা বন্দিরা মারামারি করে এমনটা হয়েছে। তবে সে মানসিক রোগী। এ বিষয়ে কারাগারের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
অপর একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি বনগাঁও গ্রামের ফারুক মিয়া নামের এক বন্দি তাকে নির্যাতনের বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে বিচার প্রার্থী হয়। পরে ম্যাজিষ্ট্রেট চলে আসার পর তাকে পিটিয়ে গুরুতর আহত করে সুবেদার আমিন মিয়া ও কারারক্ষি ফখরুল। এ বিষয়ে জেলারের নিকট বিচার দিলেও প্রতিকার পায়নি। পরে জামিনে বেরিয়ে এসে ফারুক সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক, আইজি প্রিজনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলার জয়নাল আবেদীনকে বদলী করা হলেও সুবেদার আমিন ও কারারক্ষি ফখরুল এখনো বহাল তবিয়তে এখনও রয়ে গেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com