শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে শেষ হলো মুড়ারবন্দ ওরস

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরের ন্যায় এবারো আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের ৩ দিন ব্যাপী ৭০২ তম বার্ষিক পবিত্র ওরস। দরবার শরীফের পবিত্র ওরস কমিটি সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহমেদ লিমন জানান, গত ১৪ জানুয়ারি সকালে ১২০ আউলিয়া দরবার শরীফের পবিত্র ওরস কমিটির উপদেষ্টা এবং দরবার শরীফের মোতাওয়াল্লী শাহসূফী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ চিশতি সফি প্রথমে দরবার শরীফে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে পবিত্র ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। ১৬ জানুয়ারি (সোমবার) সকালে রওজা গোসল শেষে রাতে হাজার হাজার আশেকান ভক্ত বৃন্দ মুসল্লী দরবার শরীফে আখেরি মোনাজাতে অংশ নেন। বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাতে আত্ম শুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের দুনিয়ার সব বালা-মুসিবত থেকে আশেকান ভক্তবৃন্দরা দরবার শরীফে হাত তুলে আল্লাহ দরবারে কান্নায় বুক ভাসান তারা।
উক্ত আখেরি মোনাজাতে দোয়া পাঠ করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী শাহসূফী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ চিশতি সফি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com