বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ের বামৈ গ্রামে দু’পরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪
  • ৬১২ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। জানা যায়, গত রবিবার রাত প্রায় ৮টার সময় ওই গ্রামের সোহাগ ও নুর উদ্দিন বামৈ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে গল্প করছিল। এসময় উৎপেতে থাকা ১০/১২ জন লোক তাদের মারপিট করে তাদের সাথে থাকা নগদ ৬ হাজার টাকা, ৩২ হাজার টাকার ব্যাংক চেক ও ১টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এসময় তোফাজ্জ্বল, উজ্জল, টেপুকে তারা চিনে ফেলে। তাৎক্ষনিক এ ঘটনাটি সোহাগের বাবা বাছির মিয়া তোফাজ্জলের মুরুব্বী মুর্শেদ কামালকে অবহিত করলে তাদের মধ্যে একপর্যায়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল সোমবার সকাল প্রায় ১০টায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ১ ঘন্টা সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। আহত তারেক (১৭), মোক্তাদির (২০), পেসোয়ারা আক্তার (৩৮), শফিকুল (৩৫), বিল্লাল (২৫), নেসার (২৫), সুলতান (৪০), জলিল (৩৫), খলিল (৪৪)কে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত এলাছ মিয়া (২৬), সারোয়ার (২৭), ফুরুক (৪২), মজিবুব (৩৫), আল আমিন (২৫), মমিন (২৫), মোজাচ্ছির (২০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়। অন্যান্য রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com