বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলায় শিশুকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামে মক্তবে পড়তে যাওয়ার সময় এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরতলীর ছোট বহুলা গ্রামে এ হত্যাকান্ড ঘটে। নিহত ত্রিশা বেগম (৯) ওই গ্রামের আব্দুস শহীদের মেয়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ত্রিশা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেনির ছাত্রী।
পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ত্রিশা আরবী পড়তে মক্তবে যাবার জন্য ঘর থেকে বের হয়। এ সময় বাড়ির পাশে মাঠে মেয়ের চিৎকার শুনে শহীদ ছুটে গিয়ে সেখানে রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাসহ পুলিশের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। মাদ্রাসায় আরবি পড়তে যাওয়ার সময় হত্যাকান্ডটি সংঘটিত হয়।
নিহত শিশুর আব্দুস শহীদ জানান, স্থানীয় একটি পরিবারের সাথে তার বিরোধ আছে। তাদের সাথে মামলা মোকদ্দমাও চলছে। তারা হয়তো হত্যাকান্ডটি ঘটিয়ে থাকতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com