বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অবৈধ মাটি বোঝাই ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত ॥ এক্সেভেটর ও ট্রাক্টর জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অবৈধ মাটি বোঝাই ট্রাক্টর চাপায় পথচারী মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একটি এক্সভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার ১০ জানুয়ারি দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের হরিপাশা গ্রামে। জানা যায়, উপজেলার হরিপাশা গ্রামের জিলন মিয়া নিজের মালিকানা জায়গা থেকে এক্সভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিজেরই একটি নতুন ঘরের বিট ভরাটের কাজ করছিলেন। এসময় প্রতিবেশী মোঃ আব্দুল আহাদ মিয়ার শিশুপুত্র সামিউন আহমেদ (৮) রাস্তা দিয়ে যাচ্ছিলো। এমতাবস্থায় অবৈধ মাটি বোঝাই ট্রাক্টর সামিউনের উপর দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই সামিউনের মৃত্যু হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামিউনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের ও অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ইদানিং বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন, লামাতাসী ইউনিয়ন, মিরপুর ইউনিয়ন, বাহুবল সদর ইউনিয়ন, সাতকাপন ইউনিয়ন, পুটিজুরী ইউনিয়ন ও স্নানঘাট ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে কৃষি জমি থেকে অবৈধভাবে দিনরাত প্রকাশ্যে এক্সভেটর দিয়ে মাটি কেটে শত শত ট্রাক্টর বোঝাই গিয়ে বিক্রি করে আসছে মাটি খেকোরা। কিন্তু শত শত অবৈধ মাটি খেকোদের মধ্যে দু’একজনকে জরিমানা করলেও রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে অবাধে কৃষি জমি থেকে মাটি বিক্রি করে আসছে অবিরাম। মঙ্গলবার দুপুরে মিরপুর ইউনিয়নের হরিপাশা গ্রামে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র শিশু সামিউন আহমেদ (৮) নিহতের ঘটনার পরপরই পুলিশ নড়েচড়ে বসে। তারা ঘটনাস্থল থেকে একটি এক্সেভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসে। এদিকে প্রতিদিন ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও এলাকায় কৃষি জমি থেকে এক্সভেটর দিয়ে মাটি কেটে একাধিক ট্রাক্টর বোঝাই করে সরকারি রাস্তা ভেঙ্গে নিয়ে যাচ্ছে অসাধু মাটি খেকোরা। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com