বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাশাপাশি কবরে শায়িত স্বামী-স্ত্রী ও সন্তান

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়া থেকে দীর্ঘদিন পরে বড় ভাই দেশে আসছেন। আগত প্রবাসীর মা-বাবা, ভাই, বোন, ভগ্নিপতিসহ পরিবারের কারও আনন্দের সীমা নেই। দেশে থাকা বাবা, ছোট ভাইয়ের সঙ্গে স্বামী সন্তানসহ প্রবাসী অগ্রজকে এগিয়ে আনতে ঢাকা যান কমলগঞ্জের সাদিয়া। বড় ভাইকে বিমানবন্দরে রিসিভড করে মহানন্দে শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়ার দিকে রওনা দেন। এ আনন্দ বিষাদে রূপ নেয় রাত ৩টায় মাধবপুর শাহপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায়। এ ঘটনায় মারা গেলেন স্বামী, সন্তান, ছোট ভাই ও গাড়ির চালকসহ ৫ জন। এতে সাদিয়ার আনন্দযাত্রা বিষাদে পরিণত হয়। এই ঘটনায় কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের মাদানগর ও কমলগঞ্জের ভেরারচর গ্রামে শোকের মাতম চলছে। সড়ক দুর্ঘটনায় নিহত কমলগঞ্জের একই পরিবারের তিনজন স্বামী, স্ত্রী ও সন্তান শায়িত হলেন পাশাপাশি। নিহতদের পরিবারের সদস্যরা জানান, কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের নূরুল ইসলামের ছেলে আকলিছুর রহমান রাজু বেশ বহুদিন ধরে কাজের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। তিনি গত শুক্রবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দে অবতরণ করেন। তাকে এগিয়ে আনতে বিমানবন্দরে যান তার বাবা নূরুল ইসলাম, ছোট বোন সাদিয়া বেগম, বোন জামাই কমলগঞ্জে আব্দুস সালাম, ভাগ্নী হাবিবা, ছোট ভাই শিহাবসহ ৮ জন। একটি নোহা মাইক্রোবাসযোগে যান তারা। বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে শুক্রবার শেষরাতে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান আব্দুস সালাম (৩৭)। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দুর্ঘটনায় নিহত সালামের স্ত্রী সাদিয়া (২৭), মেয়ে হাবিবা (৩) ও আতিকুর রহমান শিহাব (১৫)। এ ঘটনায় মারা যান গাড়ির চালক পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের সাদির মিয়া (৩০)। আহত প্রবাসী রাজু, তার বাবা নূরুল ইসলামসহ ৪ জন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত সালামের লাশ শনিবার বিকেলে তার গ্রামের বাড়ি কমলগঞ্জের ভেড়ারচর গ্রামে আসে। এরপর স্ত্রী সাদিয়া ও শিশু সন্তান হাবিবার লাশ কুলাউড়া থেকে কমলগঞ্জে তার বাড়িতে আসার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে বলে জানান প্রতিবেশী জুয়েল আহমদ। তিনি জানান, শনিবার মাগরিবের নামাজের পর ভেড়ারচর গ্রামের মসজিদের পাশে তাদের পারিবারিক কবরস্থানে স্বামী, স্ত্রী ও সন্তানের লাশ দাফন করা হয়েছে। আব্দুস সালামরা ৬ ভাই, তিন বোন। তিনি ভাইদের বড় ছিলেন। তিনি পেশায় একজন মুদি দোকানী ছিলেন। এ দিকে এ দুর্ঘটনায় নিহত প্রবাসীর ভাই আতিকুর রহমান শিহাবকে কুলাউড়ার মাদানগর পারিবারিক কবরস্থানে ও গাড়ি চালক সাদির মিয়াকে তার গ্রামের বাড়ি কুলাউড়ার আলীনগর গ্রামে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com