শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে মালবোঝাই ট্রাক খাদে সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪
  • ৪৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়ক-হিরামিয়া গার্লস স্কুল সড়কে পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে একটি মালবোঝাই ট্রাক ওই সড়কে ঢোকলে রাস্তা ভেঙ্গে মালসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে রাস্তাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৭শ ২৮ বস্তা সার ভর্তি একটি ট্রাক নং (ঢাকা-মেট্রো-ট-১১-৫৯৭৬) ওই সড়কে ঘোরাতে চাইলে রাস্তা ভেঙ্গে ট্রাকটি পার্শ্ববর্তী শহীদ মিনার সংলগ্ন খালে পড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার সিমেন্ট ও ৫০ হাজার টাকার রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। উল্লেখ্য, বানিয়াচং সড়ক টু হিরামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করেছিল নবীগঞ্জ পৌরসভা। তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই ট্রাকটি এ সড়কে গেলে উক্ত দূর্ঘটনায় পতিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com