মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয় কেয়া চৌধুরী। অনান্যদের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ, স্থানীয় সরকারের উপ-পরিচালক দিলীপ কুমার বনিক, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও ডাঃ মোঃ জমির আলী প্রমূখ। সভায় সরকারী কর্মকর্তাবৃন্দ,এনজিও সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত উপস্থিত ছিলেন। সভায় ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচীর গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com