মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বীর মুক্তিযোদ্ধা এডঃ আফরাজ আফগান চৌধুরীর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপিসহ নেতৃবৃন্দের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির তিন মেয়াদে সাবেক সভাপতি, ২২ দলীয় ঐক্য জোটের আহবায়ক, সাবেক পিপি, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আফরাজ আফগান চৌধুরীর মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, জাতীয়তাবাদী রাজনীতিতে আফরাজ আফগান চৌধুরীর ভূমিকা ও অবদান স্মরণীয় হয়ে থাকবে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল আস্থা রেখে বীর মুক্তিযোদ্ধা আফরাজ আফগান চৌধুরী হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেট অঞ্চলে জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠা ও বিকাশে অসামান্য অবদান রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তার ত্যাগ অবিস্মরণীয়। বিএনপি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
এছাড়া শোক করেছেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ এনামুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক এমজি মোহিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com