শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় শীতকালীন প্রশিক্ষণে আগত বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার সকালে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি কমান্ডার (৩৬০ ব্রিগেড), লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মাসুম, এফসিপিএস, এমসিপিএস, ডিও অধিনায়ক (৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্স)সহ বিভিন্ন সেনা কর্মকর্তা ও শতাধিক সেনা সদস্য।
এ সময় মেডিসিন, গাইনী, চক্ষু, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় সহস্রাধিক রোগীদের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।
আগামী ২ জানুয়ারি ২০২৩ইং তারিখে একই স্থানে দ্বিতীয় দফা এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে দায়িত্বরত সেনা কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com