মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। উপলক্ষে বুধবার সকাল ১০ টায় ঘাটিয়া বাজারস্থ আশা মার্কেটের সামনে সংগঠনের সাধারণ সভাপতি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক শংকর দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির লাল দাস সবুজ ও যুগ্ম সদস্য সচিব আহমেদ জামান খান শুভ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, ডাক্তার ভংকবিহারী সরকার দুলু, বাদল রায়, মহিতোষ দাস, মৃদুল দাস, হাজী আব্দুস সালাম, আলকাছ মিয়া, শহিদুল হক লিমন, হাফিজুর রহমান সুমন, শংকর রায়, কাউন্সিলর শেখ সোমা জামান, মুনসুর আহমেদ, পংকজ কান্তি দাস, অসিত চক্রবর্তী, উত্তম রায়, কিতেন্দ্র দাস প্রমূখ। সভায় সর্বসম্মত্রিক্রমে বিশিষ্ট শিল্পপতি শংকর পালকে সংগঠনের প্রধান উপদেষ্ঠা মনোনীত করা হয়। এছাড়াও শংকর দাসকে সভাপতি, মিহির লাল দাস সবুজকে সাধারণ সম্পাদক ও আহমেদ জামান খান শুভকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এই কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। উল্লেখ্য আহমেদ জামান খান শুভ ৩য় বারের মত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com