বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলার ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল বিকেলে সদর উপজেলা খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির সরকারের নির্দেশনা অনুসরণ করে ধান-চাল সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে তিনি ধান ও চালের গুণগত মান খতিয়ে দেখেন। চলতি আমন মৌসুমে হবিগঞ্জ সদর উপজেলায় ৫২৮ মেট্রিক টন ধান ও ৪৭৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ২৮ টাকা ও চালের কেজি ৪২ টাকা ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা খাদ্য পরিদর্শক শ্যামল চন্দ্র দেব, ব্যবসায়ী শংকর পাল, হাবিব খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিয়াম উদ্দিন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com