মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাংবাদিক পাবেল খান চৌধুরীর মাতা সৈয়দা ফেরদৌস জাহান হাসপাতালে ভর্তি আজ হবিগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী ও ছাত্রনেতা মোস্তাক খান চৌধুরী রুমেল এবং আরাফাত খান চৌধুরী দোহার মা সৈয়দা ফেরদৌস জাহান (৬৮) হার্ট অ্যাটাক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালের কার্ডিয়াক বিভাগের সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সৈয়দা ফেরদৌস জাহানের শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল।
সাংবাদিক পাবেল খান চৌধুরী জানান, তার মা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেন। তারপর সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালের কার্ডিয়াক বিভাগের সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি।
সাংবাদিক পাবেল খান চৌধুরী তার পরিবারের পক্ষ থেকে মায়ের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
এদিকে আজ বাদ মাগরিব পাবেল খান চৌধুরী মায়ের সুস্থ্যতা কামনা করে হবিগঞ্জ প্রেসক্লাব ভবনে মিলাদ মাহিফল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com