শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাকৃতজন এর আলোক প্রজ্জ্বলন কর্মসূচি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোক প্রজ্জ্বলন ও পথসভা করেছে সামাজিক সংগঠন প্রাকৃতজন। গতকাল ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচি পালিত হয়।
প্রাকৃতজন এর পরিচালক সিদ্দিকী হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সভাপতি মন্ডলির সদস্য ও জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও খোয়াই থিয়েটার এর সাধারণ সম্পাদক ইয়াসিন খান, জীবন সংকত নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পাভেল, নাট্যকর্মী জুবায়েদ হোসেন, ফরহাদ চৌধুরী, সুভাষ আচার্যী, সাকি, খান নিসু, দ্বীপান্দ পাল, রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরুর দিকে পাক বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে গেলে তাদেরই এদেশীয় দোসর রাজাকার আলবদরদের মাধ্যমে এদেশের সূর্য সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই আলোক প্রজ্জ্বলন। নতুন প্রজন্ম আমাদের শহীদ বুদ্ধিজীবীদের আত্মদান সম্পর্কে জানুক। তারা উপলব্ধি করুক কতটা ত্যাগ তিতীক্ষার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আলোক প্রজনন কর্মসূচিতে হবিগঞ্জের বিভিন্ন নাট্য সংগঠনের কর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com