বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিন ব্যাপী জন্ম মহোৎসব শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম শুভ জন্ম মহোৎসব দুই দিন ব্যাপী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ১ম দিন গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় স্থানীয় ঘাটিয়ায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ায় পবিত্র শ্রীমদ্ভাাগবদ গীতা পাঠের মাধ্যমে জন্ম মহোৎসব শুরু হয়েছে। পরে বিকেল ৫ টা ১২ মিনিটে সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। তাছাড়া আজ শুক্রবার প্রত্যুষে উষা কীর্ত্তন, সকাল ৬ টা ২৩ মিনিটে প্রাতকালীন বিনতি প্রার্থনা, সাড়ে ৮টায় শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য শুভাযাত্রা বের করে শহর প্রদক্ষিন করা হবে। সকাল সাড়ে ১০ টায় ঠাকুরের ভোগরাগ নিবেদন, ১১ টায় মাতৃ সম্মেলন, দুপুর ১২টায় শ্রী শ্রী ঠাকুরের লীলা কীর্ত্তন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৫ টা ১২ মিনিটে সান্ধ্যাকালীন বিনতি প্রার্থনা, সন্ধ্যা ৬টায় ধর্ম সভা ও রাত সাড়ে ৮ টায় ‘শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ’ নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতনাম টিভি ও বেতার শিল্পীরা গান পরিবেশন করবেন। সর্বশেষ রাত ১০টায় বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে দুই দিন ব্যাপী জন্ম মহোৎসবের সমাপ্তি করা হবে। এতে অংশ গ্রহন করার জন্য উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ সকল সনাতন ধর্মালম্বীদের উপস্থিতি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com