শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামস উদ্দিন খাঁন জেলার শ্রেষ্ট কর্মকর্তা নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামস উদ্দিন খাঁন হবিগঞ্জ জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আলোচনা সভা শেষে পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে তাকে জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা ঘোষণা করে তাকে সম্মাননা স্বারক প্রদান করেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এ সময় সহকারী পুলিশ সুপারগণ ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইতিপূর্বে ও তিনি একাধিকবার জেলার মধ্যে শ্রেষ্ট তদন্ত কেন্দের ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে ইনচার্জ শামসুদ্দিন খাঁন বলেন, এ পাওয়া আমার কাছে সব চেয়ে বড় পাওয়া। তিনি জনগণের সেবক হিসেবে আজীবন মানুষের কল্যানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য পুলিশ কর্মকর্তা শামস উদ্দিন খাঁন গোপলার বাজার যোগদানের পূর্বে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com