বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর উপজেলার দীঘলবাকে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৪০

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দীঘলবাক গ্রামে দু’পক্ষের সংঘর্ষে তোতা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই গ্রামের আওয়াল আহমেদ ও উজ্জল মিয়াকে সদর হাসপাতাল থেকে পুলিশ আটক করেছে।
এলাকাবাসী ও আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মালেক মিয়া ও ভিংরাজ মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল শুক্রবার বিকেল আড়াই টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ১ ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে খবর পেয়ে সদর থাকা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহতরা হচ্ছে-কাজল মিয়া. আব্দুর রশিদ, সফিক মিয়া, আফজাল, মালেক মিয়া, সাহিদ মিয়া, শামীম মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কাজল মিয়াকে সিলেট প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, জুম্মার আগে এবং পরে দু’দফা সংঘর্ষ হয়। এ সময় একজন মারা যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com