বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই নদীতে ডুব দিয়ে কিশোর নিখোঁজ ॥ সিলেট থেকে ডুবুরী এনে ৫ ঘন্টা পর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীতে গোসল করতে নেমে ডুব দিয়ে নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর শেষ পর্যন্ত সিলেটের ডুবুরির মাধ্যমে উদ্ধার করা হয়েছে খলিল মিয়ার (১৫) লাশ। এর আগে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা শত চেষ্টা চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত খলিল মিয়া হবিগঞ্জ শহরতলীর পূর্ব মাহমুদাবাদ গ্রামের হিরা মিয়া ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল সকালের দিকে খলিল মিয়া তার পিতার সাথে বাড়ির পার্শ্ববর্তী খোয়াই নদীর পাড়ে ঘাস কাটতে যায়। ঘাস কাটা শেষে বাড়ি ফেরার সময় খোয়াই নদীর মাছুলিয়া ব্রীজের দক্ষিণ পাশে পশ্চিম পাড়ে গোসল করতে নামে। এ সময় খলিল পানিতে ডুব দেয়ার পর আর ভেসে উঠেনি। ডুব দেয়ার সময় নদীর পাড়ে অবস্থানরত শিশুরা দেখতে পায়। দীর্ঘক্ষণ পরও তাকে ভেসে উঠতে না দেখে শিশুরা ঘটনাটি খোয়াই বাধের নিকট অবস্থিত লোকজনকে জানায়। সাথে সাথে স্থানীয় লোকজন নদীতে নেমে খলিলকে খোজতে থাকে। তারা কোন সন্ধান না পেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও ছুটে আসে। এ পর্যায়ে খলিলকে উদ্ধারে ব্যর্থ ফায়ার সার্ভিস সিলেটে ডুবুরী আহ্বান করে। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী এসে বিকেল পৌনে ৩ টার নদীতে ডুব দেয়। প্রায় ১৫ মিনিট নদরি তলদেশে খোজাখুজির এক পর্যায়ে খলিলের লাশ নিয়ে ডুবুরী ভেসে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com