সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকা থেকে মহিলার লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মোছাঃ ছালেমা বেগম (৬৫) নামের এক মহিলা লাশ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে জালালপুর নামক স্থান থেকে মহিলার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মোছাঃ ছালেমা বেগম জিহাদিপুর গ্রামের সঞ্জব উল্লাহর স্ত্রী। ছালেমা বেগম একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। স্থানীয় লোকজন ৭/৮ বছর যাবত উক্ত মানসিক ভারসাম্যহীন মহিলাকে ঢাকা-সিলেট মহা সড়কের আশেপাশে বিভিন্ন সময় ঘুরাঘুরি করতে দেখেছেন। স্থানীয় লোকজন সকালে লাশটিকে দেখতে পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ধারনা করা যাচ্ছে রাতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com