বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ এসে পৌঁছেছে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীত আসার সাথে সাথেই হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ত্রাণ সামগ্রী এসেছে। গতকাল সোমবার সকালে ১০টি কাভার্ড ভ্যান দিয়ে শীতবস্ত্র, কম্বল হবিগঞ্জে এসে পৌঁছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গরিব ও দুঃস্থদের মাঝে এগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিতরণ করার জন্য দেয়া হয়েছে। প্রতিবছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় জেলায় গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গতকাল সরেজমিনে রেডক্রিসেন্ট এলাকায় গিয়ে দেখা যায়, কাভার্ড ভ্যান থেকে শীতবস্ত্র বিভিন্ন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে এ বছর পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র পাবেন অসহায় ও দুঃস্থরা।
তবে অনেকেই জানান, এসব শীতবস্ত্র সুষ্ঠু ভাবে বিতরণ না করলে প্রকৃত দুঃস্থরা কাছে পৌছায় না। যদি প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে এসব দেয়া হয় তবে প্রকৃতরাই হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com