মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরিগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ ও মোটর সাইকেলেসহ দুইজন আটক

  • আপডেট টাইম বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

আজমিরিগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মোটরসাইকেল সহ ২ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
গত সোমবার রাতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী এর নির্দেশনায় এসআই প্রদীপ রায় এর নেতৃত্বে একদল পুলিশ আজমিরীগঞ্জ কাকাইলছেও রোডে পুলিশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করলে একটি মোটর সাইকেল সিগনাল দিয়ে আটক করার পর ১০ লিটার দেশীয় চোলাই মদসহ উপজেলার কৃষ্ণনগর এলাকার মোঃ আব্দুল আওয়াল মিয়ার পুত্র মোঃ রাহেল মিয়া (১৯) এবং কাকাইলছেও ইউপির শ্যামপুর এলাকার সুকুমার চন্দ্র শীলের পুত্র অনু চন্দ্র শীল (৩০) কে আটক করা হয়।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুক আলী জানান, আটককৃত আসামীদেরকে তল্লাশীর সময় ১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং তাদের ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ২ মাদক ব্যবসায়ীর বিরোধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com