মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শফিক চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান, স্নানঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক জি.এস, তৎকালীন পূর্ব-পাকিস্তান কৃষ্টি ও কল্যাণ সমিতি করাচী শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট শালিস বিচারক ও সমাজসেবক মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ১৯৯৮ সালের ১২ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষে গতকাল বিকাল ২ ঘটিকায় ‘‘শফিক চৌধুরী ম্যামরিয়াল ট্রাস্ট’’ এর উদ্যোগে মরহুমের নিজ বাড়ি ‘স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ’- এ সৈয়দা সালমা ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে এক দোয়া-মাহফিল ও স্মরন সভার আয়োজন করা হয়। মরহুমের পুত্র মুফতি মোঃ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ এর পরিচালনায় উক্ত দোয়া-মাহফিল ও স্মরন সভায় মরহুমের শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com