বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর উপজেলার উচাইল থেকে গাঁজার গাছসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার উচাইল থেকে গাঁজার গাছসহ নিজাম মিয়া (২৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার বাড়ি থেকে বেশ কিছু গাঁজা গাছ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিবির পরিদর্শক রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের আজদু মিয়ার পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে উচাইল গ্রামের লিলু মিয়ার পুত্র সাইফুল ইসলাম ওরফে সেফুল মিয়াকে নিয়ে নিজাম তার বাড়িতে গাঁজা চাষ করে আসছে। পরে গাঁজা উৎপাদন করে বিভিন্ন স্থানে পাচার করে। অভিযানের খবর টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যায়। এ সময় তার বাড়ি থেকে ১৫টি গাঁজার চারা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com