মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে অভিযান ৩০ বস্তা সরকারি চাল জব্দ বিশ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩০৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে অভিযান চালিয়ে ৩০ বস্তা সরকারি চাল সহ মোশাহিদ মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাকিবুল হাসান। পরে ওই ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। সে একই উপজেলার শিবপাশা গ্রামের জুলফিকার আলীর পুত্র।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়ন পরিষদে গতকাল বুধবার সকাল থেকে এলাকার অসহায় ও হতদরিদ্রের মাঝে সরকারি চাল বিতরণ করা হচ্ছিল। কাকাইলছেওয়ের বিভিন্ন গ্রামের অসহায় ও হত-দরিদ্র লোকজন সরকারি চাল নেয়ার জন্য অংশ নেয়। এদিকে একই উপজেলার শিবপাশার বাসিন্দা জুলফিকার আলীর পুত্র ও কাকাইলছেও বাজারের চাল ব্যবসায়ী মোশাহিদ মিয়া এলাকার হতদরিদ্র লোকেদের নিকট বিতরণকৃত চাল অধিক মুনাফার লোভে ক্রয় করে গুদামজাত করছিল।
এদিকে খবর পেয়ে, সকাল অনুমানিক সাড়ে ১২ টায় মজুদকৃত ৩০ কেজি ওজনের ৩০ বস্তা চাল সহ অসাধু ব্যবসায়ী মোশাহিদ মিয়াকে আটক করে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাকিবুল হাসান। অপরদিকে খবর পেয়ে, বিকাল অনুমানিক পৌণে ৩ টায় কাকাইলছেও চৌধুরীবাজারে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম আটককৃত ৩০ বস্তা চাল জব্দ করেন।
ভোক্তা অধিকার সংশোধন আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ব্যবসায়ী অসাধু চাল বিক্রেতা মোশাহিদ মিয়াকে নগদ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, উক্ত চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আগেও সরকারি চালের বস্তা সহ আটকের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com