বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে অগ্নিকা- ॥ অল্পের জন্য রক্ষা ॥ পিডিবির বিরুদ্ধে ফোন রিসিভ না করার অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্ক্যানুতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য অর্ধশতাধিক নবজাতক রক্ষা পেয়েছে। আতংকে দ্বিকবিদিক ছুটাছুটি করতে গিয়ে হাসপাতালের স্টাফসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পিডিবির জরুরি বিভাগের কেউ ফোন রিসিভ না করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর হাসপাতালের দ্বিতীয় তলায় স্ক্যানু (নবজাতক) ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক দমকল বাহিনী ও স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বিদ্যুতের মেইন সুইচ ও মিটার থেকে স্ক্যানু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। ভয়ে নার্স ও নবজাতকের অভিভাবকরা দৌড়াদৌড়ি শুরু করেন। হাসপাতাল থেকে বারবার পিডিবির জরুরি বিভাগে ফোন দিলেও কেউ রিসিভ করেনি। এমনকি বিভিন্ন সরকারি দপ্তর থেকেও ফোন দিলে কেউ রিসিভ করেনি। ঘণ্টাখানেক পরে পিডিবির কর্মচারীরা হাসপাতালে আসেন। তবে এর আগেই দমকল বাহিনীর সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন।
স্থানীয়রা জানান, সময় মতো ফায়ার সার্ভিসের কর্মীরা না এলে ভয়াবহ অগ্নিকা-ের সাক্ষী হতো হবিগঞ্জ সদর হাসপাতাল। রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুত চালু হলেও স্ক্যানু ওয়ার্ডের বিদ্যুত স্বাভাবিক হয়নি।
এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্ববাধায়ক আমিনুল ইসলাম সরকার বলেন, স্ক্যানুতে বিদ্যুত না থাকায় নবজাতক রিসিভ করা হয়নি। চালু হলে অবশ্যই রিসিভ করা হবে। এ ছাড়া বিদ্যুত অফিসে বারবার ফোন দিলেও তারা রিসিভ করেনি। হবিগঞ্জ দমকল বাহিনীর সহকারী পরিচালক জানান, ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। নতুবা বড় ধরণের দূর্ঘটনা ঘটতো।
এ বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, জরুরি বিভাগের কেউ কেন ফোন ধরেনি জিজ্ঞাসা করে ব্যবস্থা নেয়া হবে। তবে বিষয়টি আমার জানা ছিলো না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com