মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

নবীগঞ্জের শ্রীমতপুরে চাচার অত্যাচারে অতিষ্ট ভাতিজা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে পুলিশ চাচার অত্যাচারে ভাতিজা অতিষ্ট হয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, শ্রীমতপুর গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র মোজাহিদ আহমেদ গতকাল সোমবার জিডিতে উল্লেখ করেন, সফিকুর রহমান ও তার স্ত্রী ছেলেদের সাথে তার দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সফিকুর রহমান, তার ছেলে অমিত হাসান ও আতিক হাসান এবং স্ত্রী নাসিমা বেগম মোহাম্মদ এন্ড সিস্টার নামে তার ডেইরী ফার্মে গিয়ে মোজাহিদ আহমদকে অশালীন ভাষায় গালি গালাজ করতে থাকে। এক পর্যায়ে এক সপ্তাহের মধ্যে মোজাহিদকে সুযোগ মতো পেলে হত্যা এবং ডেইরী ফার্মে আগুন দিয়ে জালিয়ে দেয়ার হুমকি দেয়। এসময় মোজাহিদের শোর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন।
সাধারণ ডায়েরীতে মোজাহিদ আরোও উল্লেখ করেন তার পিতা জীবিত থাকা অবস্থায় অভিযুক্তরা অনেক অত্যাচার নির্যাতন করেছে। তার দুই ভাই প্রবাসে থাকায় তার মা, বোনসহ মোজাহিদ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে আরো বলা হয়, বিবাদীদের নিজের কোন বাড়ী ঘর না থাকায় কাচন মিয়া লন্ডনীর বাড়ীতে বসবাস করে।
এ বিষয়ে সফিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, তাদের সাথে আমার পূর্ব বিরোধ রয়েছে এবং আমার জায়গায় তারা ঘর বানিয়ে আছে।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com