বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডেঙ্গু জ্বরে এমপি আবু জাহিরের গাড়ি চালক মোহাম্মদ আলীর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-লাখাই -শায়েস্তাগঞ্জ আসনের এমপি এডঃ আবু জাহির এর গাড়ি চালক মোহাম্মদ আলী (৩৮) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মুত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবারই এশার নামাজের পর কেন্দ্রীয় ইদগাহ মাঠে মোহাম্মদ আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ সর্বস্তরের সহ¯্রাধিক মসুল্লি। রাতেই মোহনপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত মঙ্গলবার তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে ঢাকায় প্রেরণ করা হয়। প্রসঙ্গত, হবিগঞ্জ জেলা জুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। গত কয়েক দিনে প্রায় ১৫ জনের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল বৃহস্পতিবার ৫ জন নারী-পুরুষ সদর হাসপাতালে ভর্তি আছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com