বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডিবি পুলিশের অভিযানে চন্ডিছড়া চা বাগান থেকে ৮ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগান থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে কিছু অসাধু পুলিশ সদস্যদের ম্যানেজ করে চন্ডিছড়া চা বাগানের এক বাড়িতে একটি চক্র জুয়া ও মাদকের আসর বসায়। এমন খবর ডিবির নিকট এলে গত বুধবার গভীর রাতে ওসি শফিকুল ইসলামের নির্দেশে এসআই আলমগীর ও অভিজিৎ ভৌমিকসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া বাগানের সাধু উরাংয়ের পুত্র রঞ্জিত উরাং (২৭), খিল বাউরির পুত্র সুজন বাউরি (২৫), লাল মোহন মৃধার পুত্র রিপন মৃধা (২০), সুভাষ রায়ের পুত্র আলম রায় (২৫), মৃত আশ^ব আলীর পুত্র তাছলিম মিয়া (২৮), মৃত বুদেশ^র কর্মকারের পুত্র প্রদীপ কর্মকার (৪৫), কৃষ্ণ দেবনাথের পুত্র লিটন দেবনাথ (৩৮) ও মোহন লাল সাওতালের পুত্র সাধন সাওতাল (৪২)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই মোঃ আলমগীর বাদি হয়ে জুয়া আইনে মামলা দিয়ে তাদেরকে গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com