রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাটে আশার ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫০৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মরহুম সফিকুল হক চৌধুরীর স্মরণে ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে আশা’র নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আশার প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশা-কেন্দ্রীয় কার্যালয়ের চীফ হেলথ অফিসার ডাঃ মোঃ শরীফুল আলম, আশা-ম্যাট্স’র ভাইস প্রিন্সিপাল ডাঃ মোঃ নজরুল ইসলাম, আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্স সিনিয়র লিয়াজোঁ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও আশা-কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র ফিজিওথেরাপিষ্ট মোঃ এ. রহমান, আশা-হবিগঞ্জ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার এ.কে.এম তারেক।
উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার হবিগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীরণ চন্দ্র রায়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুই জন প্রতিবন্ধিকে দুইটি হুইল চেয়ার উপহার হিসেবে প্রদান করেন এবং মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। ৩ দিনের মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, প্রয়োজন অনুসারে ঔষধ ও ফিজিওথেরাপীর সংশ্লিষ্ট উপকরণ সরবরাহ করা হবে। মেডিকেল ক্যাম্পটি আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, আশা বিশেষায়িত ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, ফিজিওথেরাপী, স্যানিটেশন, ভার্মিকম্পোষ্ট, প্রশিক্ষণ ও দুযোর্গ পরবর্তী সহায়তা প্রদান করে আসছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com