বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নিখোঁজ পুত্রকে ফিরে পেতে এক জননীর আর্তনাদ সন্দেহজনক একজন আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ প্রায় ২ সপ্তাহ ধরে নিখোঁজ ফয়েজ আলীর সন্ধানে আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব, পাড়া-প্রতিবেশী, থানা পুলিশ হাসপাতাল-কোনো জায়গা বাকি নেই যেখানে তাকে খোঁজা হয়নি। খোঁজে পাচ্ছে না প্রশাসনও। ছোট ছেলের কোন ধরনের সন্ধান না পেয়ে ফয়েজের মার আর্তনাদে আকাশ ভারি হয়ে উঠছে। ছোট ভাইয়ের সন্ধানে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন বড়ভাই কয়েক আলী ইমন। ফয়েজ আলীর বড়ভাই কয়েছ আলী ইমন জানান, বানিয়াচং থানার, মার্কুলি রতনপুর এলাকা থেকে গত (৩০ সেপ্টেম্বর) শুক্রবার রাত ৮টার দিকে ফয়েজ নিখোঁজ হয়। ওই দিন রাত এবং পরদিন শনিবার দিনভর খোঁজাখোঁজির পর ফয়েজ এর মোটরসাইকেল ও জুতা পাওয়া যায় রতনপুর পাড়পুর এলাকায়।
ফয়েজ আলী নিখোঁজের ঘটনায় নবীগঞ্জ থানা (হবিগঞ্জ) সাধারণ ডায়েরী করেছেন তার বড় ভাই কয়েছ আলী ইমুন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান, সন্দেহজনক একজন কে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com