শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে প্রতারণাসহ একাধিক মামলার পলাতক আসামী দুই ভাই গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় প্রতারণাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৭ অক্টোবর) রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শামস উদ্দিন খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে কাজী মোজাহিদ আলী (৩২) ও নুরহাদ হোসেন (৩০)।
পুলিশ জানায়, দুটি মামলায় ১ বছর ৬ মাসের সাজা ১৮ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী কাজী মোজাহিদ আলী ও দুটি মামলায় ১ বছর ৬ মাসের সাজা এবং ১০ লাখ ৬৪ হাজার টাকার অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী নুরহাদ হোসেন (৩০) দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শামস উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ সিলেটের শাহ পরান এলাকার বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শামস উদ্দিন খান বলেন, একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এই দুই ভাই দীর্ঘদিন ধরে সিলেটে বাসায় আত্মগোপনে ছিল, একাধিক বার এই দুই আসামী তাদের অবস্থান পরিবর্তন করেছে। অবশেষে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com