বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৩ শতাধিক গরীবের মাঝে আপনজনের বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৬৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘আপনজন’-এর উদ্যোগে হবিগঞ্জ শহরে ৩ শতাধিক গরীব ও অসহায় নারী-পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ বস্ত্র বিতরণ করা হয়। আপনজন সভাপতি অ্যাডঃ ছগীর আহমেদ সাজ্জাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুনের পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-‘আপনজন’ এর কোষাধ্যক্ষ প্রভাষক মোর্শেদ কামাল, সমাজ কল্যাণ সম্পাদক সফিকুর রহমান তোফায়েল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আপনজনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহীন, বাদল কুমার রায় ও গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন আপনজনের কার্যনির্বাহী সদস্য এডঃ কামরুল হাসান চৌধুরী, এডঃ সফিকুল ইসলাম, কামরুল হক জাকারিয়া পারভেজ, সদস্য এডঃ আজিজুল হক চৌধুরী, কুতুব উদ্দিন, আবু মোতালেব খান, প্রাণেশ দাশ, বখতিয়ার উদ্দিন, আনিসুর রহমান, সাইফ উদ্দিন আহমেদ অপু, জিতেশ রঞ্জন সূত্রধর, আক্তারুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আহমদুল হক বলেন, সামাজিক কর্মকাণ্ডে ‘আপনজন’-এর এই উদ্যোগ প্রশংসনীয়। সমাজের গরবী-দুঃখী মানুষের সাহার্য্যার্থে আপনজনের মতো সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও পরে মোনাজাত পরিচালনা করেন আপনজন সদস্য ফজলুল করিম খসরু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com