শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সুজাতপুরে সংঘর্ষে নিহত ১ অভিযানে ২ মহিলা আটক

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জলমহাল, মৎস্য খামার ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হন আরও অন্তত ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সুজাতপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামে এ ঘটনা ঘটে। সুজাতপুর ইউপি চেয়ারম্যান মো. সাদিকুর রহমান জানান, ওই গ্রামের বাসিন্দা ইউপি মেম্বার রফিকুল ইসলাম এবং মজনু মিয়ার মধ্যে জলমহাল, মৎস্য খামার ও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে সোমবার বিকেলে উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রফিকুল ইসলামের চাচা ইউসুফ মিয়া (৫৫) প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে গ্রামটি পুরুষশূন্য হওয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য দুই মহিলাকে আটক করা হয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বাজুকা গ্রামে একটি হত্যাকান্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com